জাতীয় ফিচার

তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজারে

মৃতের সংখ্যা

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজারে। এর মধ্যে তুরস্কে প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৬০৫ জন। সিরিয়ায় মারা গেছেন, ৪ হাজার ৫০০ জন।

রোববার প্রকাশিত প্রতিবেদনটিতে আল-জাজিরা আরও জানিয়েছে, দেশ দুইটিতে ঘটনার ছয়দিন পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ভয়াবহ ভূমিকম্পের ছয়দিন পর তুরস্কের হাতায় থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্যে ১৪৯ ঘণ্টা আটকা ছিলেন। তার নাম মোস্তফা সারিগুল। বয়স ৩৫ বছর।

ঘটনার চার-পাঁচদিন পরও দুই দেশেই বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দেখা করতে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) সিরিয়া-তুরস্ক সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকেই জীবিতদের উদ্ধারে অভিযান চলছে।

আরও পড়ুন : পেরুতে ভূমি ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র